লাইফস্টাইল

ফ্রিজে অতিরিক্ত বরফ জমা বন্ধ করার উপায়

লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে হঠাৎ অতিথি এলো ঘরে রান্না করা তেমন কিছু নেই। ঝটপট কিছু একটা করে দিতে হবে। দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে আপনার মাথায় হাত। চারদিকে বরফ জমে আছে। কোনোভাবেই রান্নার জন্য মাছ-মাংস বের করা সম্ভব না।

এমন অবস্থা যেন না হয় এজন্য ফ্রিজে অতিরিক্ত বরফ জমা বন্ধ করার উপায় জেনে নিন :

১. থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় (শূন্য ডিগ্রি ফারেনহাইট) না থাকে, তাহলে অতিরিক্ত বরফ জমা হতে পারে ফ্রিজে। তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করুন। আপনার ফ্রিজে থার্মোমিটার না থাকলে, তা বসান।
২. গরম খাবার ফ্রিজে রাখলে বেশি বরফ তৈরি হয়। এজন্য রান্না করার পর সঙ্গে সঙ্গে খাবার গরম থাকতে ফ্রিজে রাখবেন না। আগে ভালোভাবে ঠান্ডা করুন, এরপর ফ্রিজে রাখুন।
৩. দেয়ালের সঙ্গে লাগিয়ে ফ্রিজ রাখবেন না। দেয়াল থেকে এক ফুট দূরে রাখুন, যেন ফ্রিজের কয়েল সহজে ঠান্ডা হতে পারে।
৪. ফ্রিজ খোলার পর কাজ শেষে দরজা ভালোভাবে আটকে রাখুন। ভুলে খুলে রাখবেন না।
৫. ফ্রিজ ওভেন, ওয়াটার হিটার বা চুলার পাশে রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফও জমে বেশি
৬. বাইরের আবহাওয়ার সঙ্গে মিল রেখে ফ্রিজের টেম্পারেচার সেট করুন।
৭. এছাড়া নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে ফ্রিজের সব খাবারের প্যাকেটগুলো এদিক-সেদিক করে রাখুন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা