লাইফস্টাইল

জেনে নেই কিভাবে বানাবো চ্যাপা শুঁটকি বড়া  


লাইফস্টাইল ডেস্ক :

আমরা বাঙালি আমরা সবাই ভোজন রসিক। খাবারের কথা শুনলে জিভে জল চলে আসে অনেকের, আর সেটা যদি হয় দেশীয় খাবার তবে তো আর কথা নেই। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে খাবারের অনেক বৈচিত্র্য দেখা যায়। কোথাও রান্নায় নারিকেল ব্যবহার করা হয়, তো কোথাও সরষে, কোথাও ঝাল বেশি,কোথাও মিষ্টি দিয়ে রান্না। আজ আপনাদের জানাবো একটি ভিন্ন রান্নার খবর। কারো বাড়িতে শুঁটকি মাছ ছাড়া খাওয়াই হয় না, কেউ আবার শুঁটকির গন্ধই নিতে পারেন না।

তবে আজ আপনাদের জন্য এমন একটি শুঁটকির রেসিপি রয়েছে, এটা যারা খেয়েছেন কখনো তারা তো স্বাদ জানেন। যারা কখনো খাননি, তারাও একবার ট্রাই করুন, প্রিয় খাবারের তালিকায় যোগ হয়ে যাবে খাবারটি। সেই মজার পদটি হচ্ছে চ্যাপা শুঁটকি বড়া। যখন দেশেই পাওয়া যায় দারুণ মজার রেসিপি, আর দেরি কেন? দ্রুত শিখে নিন খুব সহজে।

চ্যাপা শুঁটকি বড়া তৈরির উপকরণ

চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, লাউ বা কুমড়া পাতা ১৫টি।

যেভাবে তৈরি করবেন
শুঁটকি পরিষ্কার করে ধুয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে এক কাপের চার ভাগের এক ভাগ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে লবণ, সব গুঁড়া ও বাটা মসলা সামান্য পানি দিয়ে ভালোভাবে কষান। মসলা কষানো হলে শুঁটকি দিন। মসলায় ভালোমতো কষিয়ে তেল ছেড়ে এলে শুঁটকি নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার একটি পাতার ওপর ২ টেবিল চামচ শুঁটকি ভুনা রেখে পাতাটি সুন্দরভাবে মুড়িয়ে নিন যাতে খুলে না যায়। প্রয়োজনে টুথপিকও ব্যবহার করতে পারেন। এভাবে সব বড়া বানিয়ে ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে এপিঠ-ওপিঠ কড়া করে ভেজে নিন।

শুঁটকি বড়া গরম ভাত দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা