লাইফস্টাইল

নিজেকে সাজান পূজোর সাজে  


লাইফস্টাইল ডেস্ক :

পূজার প্রস্তুতি
তিনদিন বাদেই দুর্গা পূজা, উৎসবের আমেজ সাজ সাজ রব। প্রকৃতির মতো সুন্দর করে সেজে উঠতে ত্বক প্রস্তুত তো, এখনো নয়? আজ থেকেই শুরু করুন বাড়তি যত্ন।যা করবেন, যেভাবে প্রস্তুত হবেন পূজা বরণে:

হাতের যত্ন
মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুড়াদুধ ১ চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দু’চামচ মধু ও একটি পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান। কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন সপ্তাহের একদিন ফাইলার দিয়ে নখ ফাইল করুন। শেপও ঠিক করে নিন। এরপর হালকা গরম পানিতে সামান্য মাইল্ড শ্যাম্পু দিয়ে হাত ৫ মিনিট ভিজিয়ে রাখুন, ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিন তোয়ালেতে হাত চেপে মুছে ময়েশ্চারাইজার লাগান।

পায়ের যত্ন
নখ কেটে নিন, গরম পানিতে শ্যাম্পু গুলে পা ভিজিয়ে রাখুন। পায়ের ত্বক নরম হয়ে এলে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এর পর পা ধুয়ে অলিভ অয়েল নখ ও পায়ের পাতায় ম্যাসাজ করুন। গোসল বা প্রতিবার পা ধোয়ার পর ভালো করে মুছে এরপর তাতে ভেসলিন বা গ্লিসারিন লাগাতে হবে।নেল ব্রাশ দিয়ে নখের চারপাশ, মাঝখানের অংশও পরিষ্কার করুন প্রতিদিন রাতে ঘুমোবার আগে কোনো ভালো ক্রিম দিয়ে পা ম্যাসাজ করবেন।

ত্বক চর্চার টিপস
ত্বকের জন্য কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে একটি বোতলে ভরে রাখুন। গোসলের সময় কাঁচা দুধে গুড়া মিশিয়ে মুখে, কাঁধে ও গলায় মেখে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করবেন।শুধু পূজার জন্যই নয় নিয়মিত এভাবে পরিচর্যা করলে সারা বছরই থাকতে পারবেন আকর্ষণীয় এবং ঈর্ষণীয় সুন্দর।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা