সকালে যে কাজগুলো করবেন, যেগুলো করবেন না
লাইফস্টাইল

সকালে যে কাজগুলো করবেন, যেগুলো করবেন না

সান নিউজ ডেস্ক :

কিছু কাজ সকালে না করাই ভালো। কাজগুলো ঘুম থেকে উঠেই না করে পরে করলে অনেক উপকার। আবার কিছু কাজ ঘুম থেকে উঠেই করে ফেলা ভালো। জেনে নিন...

সোশ্যাল মিডিয়া থেকে দূরে : ফেসবুক, টুইটার অনেকের কাছে নেশার মতো। তাদের তো বটেই, অন্যদেরও ঘুম থেকে উঠে অনেকটা সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে না কাটানোই ভালো। এর ফলে কর্মক্ষমতা কিছুটা লোপ পায়। দিন শুরুর আগেই কর্মক্ষমতা কমানোর কী দরকার?

ঘুম থেকে উঠেই ই-মেইল দেখবেন না : নেভার চেক ই-মেইল ইন দ্য মর্নিং’ বইয়ের লেখিকা ইউলি মর্গেনস্ট্যার্ন মনে করেন, সকালে ঘুম থেকে উঠে মেইল চেক না করাই ভালো। তাতে মন খারাপ হবার মতো কোনো মেইল দেখে দিনের শুরুটা খুব খারাপ হতে পারে। সুন্দর সকালটাকে সুন্দর রাখতে তাই দিনের অন্য কোনো সময়ে মেইল দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

বেডরুম গুছিয়ে ফেলুন : ভালো অভ্যাসের অনেক উপকারি দিক থাকে। যেমন ঘুম থেকে উঠেই ঘর গোছানো। ‘দ্য পাওয়ার অফ হ্যাবিট’ গ্রন্থের লেখক চার্লস ডুহ্যিগ মনে করেন, সকালেই শোবার ঘরটা গুছিয়ে নিলে মন বেশ ফুরফুরে থাকে। তাতে কাজের আগ্রহও বাড়ে।

মন দিয়ে নাস্তা করুন : অনেকেই সকালের নাস্তা, অর্থাৎ ব্রেকফাস্টকে খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু সময় মতো ব্রেকফাস্ট করা খুব দরকার। সকালের স্বাস্থ্যসম্মত খাবার পাকস্থলী ভালো রাখতে সহায়তা করে। কাজকর্মেও এর ভালো প্রভাব পড়ে।

সকালে কাজের তালিকা ছোট রাখুন : চোখ খুলেই রেডিওটা ছাড়ো, এক গ্লাস পানি খাও, গোসল সেরে নাস্তা করো, তৈরি হয়ে বেরিয়ে পড়ো- দিন শুরুর আগে ছোটখাটো কাজের তালিকা এর চেয়ে বেশি দীর্ঘ না করাই ভালো। এমন কাজ বেশি করা মানে নিজের ওপর চাপ তৈরি করা। দিন ভালো কাটাতে চাইলে এমনটি না করাই শ্রেয়। সূত্র : ডয়চে ভেলে

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা