লাইফস্টাইল

পূজার দিনগুলোতে মজার খাবার লুচি-লাবড়া তৈরী

লাইফস্টাইল ডেস্ক : হিন্দুদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা,এ পুজা নিয়ে আয়োজনের কমতি রাখতে চায়না কেহ। পূজার অপেক্ষার পালাও শেষ হচ্ছে এবারের মতো। পূজার বিশেষ এই দিনগুলোতে মূল আকর্ষণ মজার মজার খাবার।এসময়ে শুধু হিন্দু বাড়িতেই নয়, বাঙালি সব ঘরেই চলে লুচি-লাবড়ার আয়োজন। তবে অনেকেই বলেন, লুচি তুলতুলে নরম হয় না। জেনে নিন মুখে দিলেই মিলিয়ে যাবে এমন লুচি তৈরির সহজ রেসিপি। ওহ, সঙ্গে লাবড়া আর একটা মিষ্টি পদও তো করতে হবে দারুণ করে। তবেই না পাওয়া যাবে আসল মজা।

লুচি তৈরির উপকরণ :

ময়দা ৩ কাপ, লবণ পরিমাণমতো, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, অল্প সুজি, সামান্য চিনি, তেল ২ টেবিল চামচ এবং ১/২ চামচ কালোজিরা। ভাজার জন্য তেল ও ঘি।

যেভাবে তৈরি করবেন :

ময়দার সঙ্গে সব উপকরণ মিলিয়ে কিছুক্ষণ মেখে নিন। প্রয়োজনমতো হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে খামির তৈরি করুন। খামির আধা ঘণ্টা রেখে দিন। এবার ছোট ছোট লুচি তৈরি করে ডুবো তেলে সামান্য ঘি দিয়ে সোনালি করে ভেজে তুলে নিন। চাইলে বড় করে রুটি বেলে একটি রুটি থেকে গোল করে কয়েকটি লুচি কেটে নিতে পারেন।

‘সবজির লাবড়া’ যা যা লাগবে :

আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, বেগুন, পটল, টমেটোসহ পছন্দের সবজি বড় টুকরো করা প্রতিটি ১ কাপ করে নিন। কাঁচামরিচ ৬-৮টি, ঘি ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা, ধনে ও মরিচ বাটা ১ চা চামচ করে, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ৩ টি, চিনি ১ চা চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, তেল আধা কাপ, ঘি আধা কাপ ও লবণ পরিমাণমতো।

প্রণালী :

হাঁড়িতে তেল গরম করে পাঁচফোড়ন ও তেজপাতা দিন। এবার সব রকম মসলা, চিনি ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। কষানো হয়ে এলে তাতে সবজিগুলো ঢেলে কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে এলে চুলার আাঁচ কমিয়ে ওপরে ঘি ছড়িয়ে দিন। এবার আরও আরও ৫ মিনিট চুলায় রেখে দিন। তেল ওপরে উঠে এলে নামিয়ে গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করুন।

সুজির বরফি

উপকরণ : সুজি ১ কাপ, দুধ ১ কাপ, ঘি আধা কাপ, দারুচিনি ২ টুকরা, এলাচ ২ টি তেজপাতা ২ টি, চিনি ১ কাপ, কিসমিস ও বাদাম কুঁচি (ইচ্ছা) ও কুসুম গরম পানি ১ কাপ।

যেভাবে করবেন :

কড়াইতে ঘি গরম করে তাতে সুজি দিয়ে ভাজুন। এলাচ ও দারুচিনি দিয়ে দিন। সুজির রং পরিবর্তন হয়ে বাদামি হলে এবার দুধ এবং কুসুম গরম পানি দিয়ে দিন। এরপর এর মধ্যে চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সুজি রান্না করতে থাকুন। হালকা আঁচে বার বার নাড়তে থাকুন। সুজির পানি শুকিয়ে প্যান থেকে ছেড়েছেড়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস হয়ে গেল মজাদার সুজির হালুয়া। সবশেষে সুজির ওপরে বাদাম কুঁচি এবং কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। পছন্দমতো কেটে নিয়ে ঠান্ডা করে গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা