সংগৃহীত ছবি
লাইফস্টাইল

যেসব সবজি-ফলে কীটনাশক বেশি থাকে

লাইফস্টাইল ডেস্ক: সুস্থ থাকতে বেশি করে সবুজ শাকসবজি ও ফল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তবে সবজি বা ফলের উৎপাদন বাড়ানোর জন্য কীটনাশক স্প্রে করা হয়। এই কীটনাশক খাবারের মাধ্যমে শরীরে পৌঁছলে, তা রক্তের সঙ্গে মিশলে নানা রকম রোগবালাই হওয়ার আশঙ্কা থাকে। কিছু সবজি ও ফলে ধোয়ার পরেও কীটনাশক লেগে থাকে। সেগুলো কী কী জেনে নিন-

আরও পড়ুন: ওজন কমাবে যেসব ফল খেলে

১) পালং শাক: বাজার থেকে কেনা বেশিরভাগ পালং শাকে পার্মাথ্রিন নামে এক ধরনের কীটনাশকের খোঁজ পাওয়া গেছে। এটি এক ধরনের নিউরোটক্সিন, যা মানুষ ও পশুদের জন্য ক্ষতিকর। এই রাসায়নিক শরীরে ঢুকলে ক্যানসার ও স্নায়ুর রোগ হওয়ার আশঙ্কা বাড়বে। তাই শাকপাতা খাওয়ার আগে তা লবণ-পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তবেই খাওয়া উচিত।

২) আঙুর ও আপেল: আঙুর ও আপেলের গায়ে প্রচুর পরিমাণে কীটনাশক লেগে থাকে। অনেকেই বাজার থেকে কিনে এনে আঙুর না ধুয়েই মুখে পুরে দেন। আপেলও তাই। এই দুই ফলে ডাইফিনাইলঅ্যামাইন নামে এক ধরনের রাসায়নিকের খোঁজ পাওয়া গেছে, যা শরীরের জন্য চরম ক্ষতিকর। তাই ফল কিনে এনে আগে জলে ভিজিয়ে রাখা উচিত। তার পর ভালো করে ধুয়ে তবেই খেতে হবে।

৩) পেয়ারা: পেয়ারা খুবই পুষ্টিকর ফল। কিন্তু ভালো করে না ধুয়ে খেলেই মুশকিল হবে। পেয়ারার গায়ে বেশ কয়েক ধরনের কীটনাশকের খোঁজ পাওয়া গেছে। এই সব রাসায়নিক শরীরের জন্য বিষ। পেটে গেলে লিভারের জটিল অসুখ হতে পারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা