সংগৃহীত ছবি
লাইফস্টাইল

যে সুপারফুডগুলো হজমে সমস্যা করতে পারে

লাইফস্টাইল ডেস্ক: সুপারফুড এমন সব খাবারকে বলা হয় যা সবচেয়ে কম ক্যালোরি সমৃদ্ধ এবং সবচেয়ে বেশি পুষ্টি দেয়। তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এই সুপারফুডগুলো কখনোই হজমের সমস্যা সৃষ্টি করতে পারে না। তবে কিছু সুপারফুড হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। জেনে নিন, কোন সুপারফুডগুলো হজমের সমস্যা সৃষ্টি করতে পারে-

আরও পড়ুন: ওজন কমাবে যেসব ফল খেলে

১) ক্রুসিফেরাস শাক-সবজি: ক্রুসিফেরাস শাক-সবজি যেমন ব্রকলি, ফুলকপি ইত্যাদি ফাইবার সমৃদ্ধ। ফাইবার এবং নির্দিষ্ট শর্করার (যেমন রাফিনোজের মতো) উচ্চ পরিমাণের কারণে কারও কারও ক্ষেত্রে এটি ফুলে যাওয়া বা গ্যাসের কারণ হতে পারে, যা হজম করা কঠিন করে তোলে।

২) চিয়া সিড: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারে ভরপুর চিয়া সিড প্রচুর পানি শোষণ করে এবং পেট ফুলে যাওয়ার কারণ হতে পারে, বিশেষ করে যদি পর্যাপ্ত তরল না খাওয়া হয় বা বেশি পরিমাণে খাওয়া হয়।

৩) বাদাম এবং বীজ: চর্বি এবং ফাইবার বেশি থাকায় এগুলো প্রচুর পরিমাণে হজম করা কঠিন হতে পারে। যে কারণে এগুলো বেশি খেলে তা পেট খারাপ বা গ্যাসের কারণ হতে পারে।

৪) দুগ্ধজাত খাবার: প্রোবায়োটিকের কারণে দুগ্ধজাত খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য সুপারফুড হিসাবে বিবেচিত হয়, তবে এ ধরনের খাবার ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে এমন কারও জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন: ব্যায়ামের আগে ডাবের পানি খাওয়ার উপকারিতা

৫) কাঁচা রসুন এবং পেঁয়াজ: এতে রয়েছে ফ্রুকটান, এক ধরনের FODMAP (ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইডস, ডিস্যাকারাইডস, মনোস্যাকারাইডস এবং পলিওলস- এক ধরনের কার্বোহাইড্রেট যা হজম প্রতিরোধ করে), যা হজম করা কঠিন হতে পারে। যে কারণে পেট ফোলা, গ্যাস বা এমনকি ডায়রিয়া হতে পারে।

৬) লেগুম (মসুর ডাল, ছোলা, মটরশুটি): এগুলোতে প্রচুর ফাইবার এবং প্রোটিন থাকে। তবে এতে অলিগোস্যাকারাইডও থাকে, যা অন্ত্রে গাঁজন হওয়ার কারণে গ্যাস এবং ফোলাভাব সৃষ্টি করতে পারে।

৭) গ্লুটেন-মুক্ত শস্য: এ ধরনের শস্য যদিও পুষ্টিকর। তবে কখনো কখনো সংবেদনশীল ব্যক্তিদের বা যারা উচ্চ ফাইবারযুক্ত খাবারে অভ্যস্ত নয় তাদের হজমের অস্বস্তি ঘটাতে পারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা