ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বিটরুটের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : বিটরুট হচ্ছে এক ধরনের সবজির নাম। এই সবজিটি গাঢ় গোলাপি বা লালচে রঙের হয়ে থাকে। আমাদের দেশে বর্তমানে কিছুটা প্রচলিত হওয়ায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শীতকালে এ সবজির উৎপাদন বেশি হয়ে থাকে। বিভিন্ন সমৃদ্ধ ও ঔষধিগুণ থাকায় এ সবজিকে সুপারফুডও বলা হয়।

আরও পড়ুন : গরমে ত্বক সতেজ রাখুন

বিটরুটের পুষ্টি উপাদান :

বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন, খনিজ উপাদান, আয়রন, জিংক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি ইত্যাদি। এতে আরও রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট।

কীভাবে বিটরুট খাবেন?

বিটরুট সাধারণত কাঁচা ও রান্না দুভাবেই খাওয়া যায়। কাঁচা খাওয়ায় উপকার বেশি পাওয়া যায়। বর্তমানে বিটরুটের জুস, স্মুদি এবং বিভিন্ন ধরনের সালাদ বানিয়েও খেতে পারেন।

আরও পড়ুন : কবুতরের রোস্টের রেসিপি

বিটরুটের উপকারিতা:

১: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বিটরুট অনেক উপকারী।
২: এতে রয়েছে নাইট্রেটস যা রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ কমিয়ে দেয়।
৩: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে।
৪: বিটরুটে থাকা লুটেইন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে থাকে।
৫: বিটরুট ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমের ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে।
৬: বিটরুটে থাকা আয়রন যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্তশূন্যতার ঝুঁকি কমাতে সাহায্য করে।
৭: বিটরুট অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে রোগ প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে।
৮: বিটরুটে রয়েছে টালাইন নামক এক ধরনের প্রদাহ বিরোধী যৌগ, যা প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে থাকে।
৯: বিটরুট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে।
১০: বিটরুট কোলন ক্যানসার প্রতিরোধের জন্য কার্যকরী সবজি।
১১: নিয়মিত বিটরুটের জুস খেলে শরীরের টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
১২: বিটরুট রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
১৩: বিটরুটে বিটেইন রয়েছে যা যকৃতে চর্বি জমতে দেয় না এবং খুব সহজেই শরীরকে ডিটক্সিফাই করে থাকে।
১৪: বিটরুটের মধ্যে থাকা পুষ্টি উপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারায় বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে।

আরও পড়ুন : যেসব কারণে মাথায় খুশকি হতে পারে

কারা এটি খাবেন না-

বিটরুট মানব দেহের জন্য অনেক উপকারী হলেও একটানা নিয়মিত না খেয়ে সপ্তাহে ৪-৫ দিন খাওয়া উওম। যে সকল ব্যক্তির নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য বিটরুট ক্ষতিকর। কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দেয় যা নিম্ন রক্তচাপ থাকা ব্যক্তির জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। অনেক ব্যক্তির বিটরুটে অ্যালার্জি রয়েছে। যার ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি, জ্বালাপোড়া ইত্যাদি হতে পারে। যে সকল ব্যক্তি কিডনির পাথরের সমস্যায় ভুগছেন তাদের বিট খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডায়াবেটিস থাকা ব্যক্তিদের বিট খাওয়া যাবে না। বিটের গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত বেশি। যার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে দ্রুত। তাই যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা বিটরুট খাদ্যতালিকায় রাখতে চাইলে অবশ্যই চিকিৎসক অথবা পুষ্টিবিদের পরামর্শ নেবেন।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা