সংগৃহীত
লাইফস্টাইল

গরমে ত্বক সতেজ রাখুন

লাইফস্টাইল ডেস্ক : গরমে মধ্যে ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ। তাই এই সময়ে ত্বকের জন্য দরকার বাড়তি যত্ন। যা না হলে ত্বক হারায় উজ্জ্বলতা ও সতেজতা। গরমে অতিরিক্ত ঘামের ফলে মুখে ব্রণ ও অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তৈলাক্ত ত্বক হলে সমস্যা আরও বেড়ে যায়। তাই গরমে ত্বকের যত্নে জন্য ব্যবহার করতে পারেন মুলতানি মাটি। মুলতানি মাটি কীভাবে ব্যবহার করবেন-

আরও পড়ুন : চিয়া সিডের পুষ্টি গুন

মুলতানি মাটি, শসা ও গোলাপজল:

প্রথমে একটি বাটিতে শসার খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এর সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি এবং এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট এর ধরে রাখুন। শুকিয়ে যাওার পর ঠান্ডা পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করার ফলে উপকার পাবেন।

মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল:

প্রথমে একটি বাটিতে দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করবেন। এই প্যাক মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা, ত্বকে কালচে ছোপ সব সমস্যায় দারুণ কাজে দেয় এই ফেস প্যাকটি।

আরও পড়ুন : যেসব খাবারে ভিটামিন সি আছে

মুলতানি মাটি, টমেটো ও টকদই:

অতিরিক্ত তেল শুষে ত্বকের উজ্জ্বলভাব ফিরিয়ে আনতে পারে এই প্যাকটি। একটি বাটিতে দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ টকদই ও এক টেবিল চামচ টমেটোর রস একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। মুখে এবং গলায় এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা