সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ইসবগুলের এই উপকারিতা জানতেন?

লাইফস্টাইল ডেস্ক: ইসবগুলকে বলা হয় প্রাকৃতিক ওষুধ, যা দ্রুত পেট পরিষ্কার করতে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পানীয় আপনার শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে কাজ করবে।

আরও পড়ুন: পেটের জন্য উপকারী যে খাবার

ইসবগুলের পুষ্টিগুণ:

ইসবগুল তো খান, এতে কতটা পুষ্টিগুণ থাকে তা জানেন তো? এক টেবিল চামচ ইসবগুলে ৫৩% ক্যালোরি, ১৫ মিলিগ্রাম সোডিয়াম, ১৫ গ্রাম শর্করা, ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৯ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। সেইসঙ্গে এতে থাকে না কোনো ফ্যাটও। তাই ইসবগুল খেলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না।

ইসবগুল কীভাবে খাবেন:

ইসবগুল উপকারী বলেই যে অনেকটা খেতে হবে, এমন কোনো কথা নেই। দিনে ১ টেবিল চামচ করে দিনে ৩ বার খেলেই যথেষ্ট। তবে ঠান্ডা পানির বদলে খেতে হবে গরম পানিতে গুলে। কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাওয়ার জন্য রাতে ইসবগুল খেতে পারেন। তবে প্রথমদিকে দিনে তিনবার না খেয়ে একবার, এরপর দুইবার এভাবে আস্তে আস্তে দিনে তিনবার এটি খাওয়া শুরু করতে পারেন। তাহলে এটি শরীরে ভালোভাবে কাজ করতে পারবে।

কোলেস্টেরল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটি হলো উপকারী কোলেস্টেরল এবং অপরটি ক্ষতিকর কোলেস্টেরল। ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে না রাখা গেলে ঘটতে পারে বিপদ। আমরা যখন ইসবগুল খাই তখন আমাদের অন্ত্রে একটি পাতলা স্তর তৈরি হয়, যে কারণে আমাদের শরীর ক্ষতিকর কোলেস্টেরল শোষণ করতে পারে না। ফলস্বরূপ ক্ষতিকর কোলেস্টেরল মলের সঙ্গে বের হয়ে যায়।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে , যারা কোলেস্টেরল কমানোর ওষুধ খান তাদের থেকে যারা নিয়মিত ইসবগুল খান তাদের শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল বেশি কমেছে। নিয়মিত ওষুধ খাওয়া রোগীদের শরীরে ৮.৭ শতাংশ কোলেস্টেরলের মাত্রা কমেছে, অপরদিকে ইসবগুল খাওয়ার ফলস্বরূপ ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমতে দেখো গেছে ৯.৭ শতাংশ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা