ফাইল ছবি
লাইফস্টাইল

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থেকেই সারা দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। সেই সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাবও বিরাজমান রয়েছে। এ অবস্থায় তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই একাধিকবার গোসল করছেন। এতে সাময়িক স্বস্তি পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে যা খাবেন

তবে একাধিকবার গোসল করা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা- এমন প্রশ্নও দেখা দিয়েছে অনেকের মাঝে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময় দিনে একাধিকবার গোসল করা মোটেই ক্ষতিকর নয়। গরম থেকে বাঁচতে একাধিকবার গোসল করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি তো হয়ই না বরং এতে হিটস্ট্রোকের আশঙ্কা কমে আসে। তাই গরমের মধ্যে সময় পেলে একাধিকবার গোসল করতেই পারেন।

আরও পড়ুন: গরমে ত্বক সতেজ রাখুন

তারা আরও বলেন, দিনে ২-৩ বার গোসল করা যেতে পারে। গরমে যারা বাইরে কাজ করেন, তারা সময় পেলেই গোসল করতে পারেন। তবে ঘর্মাক্ত অবস্থায় গোসল করলে এতে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ঘাম শুকিয়ে গেলে তবেই ঠান্ডা পানিতে গোসল করুন। এতে তাপজনিত সমস্যা দূর হবে।

বিশেষজ্ঞদের দাবি, গরমে বরফ দেয়া পানিতে গোসল করা ঠিক নয়। এতে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। এছাড়া যাদের বাত ও অ্যাজমা রয়েছে তাদের সমস্যা আরও বাড়তে পারে। বরফ দেয়া পানিতে গোসল করলে ফুসফুসের সমস্যা দেখা যায়। তাই সাধারণ তাপমাত্রার পানিতেই গোসল করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা