সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনিকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : মুক্তি পেলেন আরও ৩৯ ফিলিস্তিনি

সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার যুক্তরাষ্ট্রের ভার্মন্টে গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি ছাত্রের পরিবার এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। গুলিবিদ্ধ ওই ৩ শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ।

আরও পড়ুন : ইসরায়েলি তেলের ট্যাঙ্কার জব্দ

যুক্তরাষ্ট্রের বার্লিংটন পুলিশ জানায়, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার ঘটনার পর কর্মকর্তারা হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত করছেন। তারা বলছেন, হামলার সময় তারা ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ।

আরও পড়ুন :

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বলেছে, সন্দেহভাজন ব্যক্তি হামলার পর পায়ে হেঁটে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বার্লিংটনের পুলিশ প্রধান জন মুরা বলেছেন, হামলায় আহত ২ শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল রয়েছে; তবে তৃতীয় শিক্ষার্থী অনেক বেশি গুরুতর আহত হয়েছেন।

বিবিসি বলছে, গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে হিংসাত্মক হামলা এবং অনলাইনে হয়রানিসহ ইসলামোফোবিক নানা ঘটনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্রে এই হামলার ঘটনা ঘটল। ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স সর্বশেষ এই সহিংসতার নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন : কেরালায় কনসার্টে ৪ শিক্ষার্থী নিহত

স্যান্ডার্স বলেছেন: ‘এটি মর্মান্তিক এবং গভীরভাবে বিচলিত হওয়ার মতো বিষয় যে, ভার্মন্টের বার্লিংটনে তিনজন তরুণ ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে। এখানে বা অন্য কোথাও ঘৃণার কোনও স্থান নেই।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা