ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি তেলের ট্যাঙ্কার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: এডেন উপসাগরের ইয়েমেন উপকূল থেকে আরও এক ইসরায়েলি তেলের ট্যাঙ্কার জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: কেরালায় কনসার্টে ৪ শিক্ষার্থী নিহত

রোববার (২৬ নভেম্বর) ট্যাঙ্কারটি জব্দ করা হয়। তবে কে বা কারা জব্দ করেছে তা এখনও স্পষ্ট নয়।

আল জাজিরা জানিয়েছে, একদল হামলাকারী এডেন উপসাগরে সেন্ট্রাল পার্ক নামে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। ট্যাঙ্কারটিতে বিভিন্ন দেশের ২২ জন নাবিক রয়েছে।

প্রতিবেদন মতে, ট্যাঙ্কারটি পরিচালনা করছিল জোডিয়াক মেরিটাইম নামক একটি কোম্পানি। আর ট্যাঙ্কার আটকের বিষয়টি নিশ্চিত করেছে জোডিয়াক মেরিটাইম।

আরও পড়ুন: ঝড়ের কবলে ডুবলো কার্গোবাহী জাহাজ

এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, একজন তুর্কি ক্যাপ্টেনের নেতৃত্বে ট্যাঙ্কারটিতে ২২ জন নাবিক রয়েছেন। নাবিকরা প্রধানত রুশ, ভিয়েতনামিজ, বুলগেরিয়ান, ভারতীয়, জর্জিয়ান ও ফিলিপিনো।

কোম্পানিটি আরও বলেছে, ট্যাঙ্কারে থাকা ২২ নাবিকের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।

জোডিয়াক মেরিটাইমের দাবি, ট্যাঙ্কারটি চুমভেজ শিপিং ইনকর্পোরেশন নামক একটি কোম্পানির। তবে নথিপত্র অনুসারে এই দাবি সত্য নয়, জোডিয়াক মেরিটাইমই ট্যাঙ্কারটির আসল মালিক।

আরও পড়ুন: ৬ দেশকে ভিসামুক্ত ভ্রমণের ঘোষণা

জোডিয়াক মেরিটাইম লন্ডনভিত্তিক একটি কোম্পানি। যা ইসরায়েলের বিলিয়নিয়ার ব্যবসায়ী ইয়াল ওফারের জোডিয়াক গ্রুপের একটি প্রতিষ্ঠান।

লোহিত সাগরে সম্প্রতি একটি ইসরায়েলি জাহাজ আটক করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এখনও কোনো গোষ্ঠীই তেলের ট্যাঙ্কার আটকের বিষয়টি দাবি করেনি।

এর আগে, গত শুক্রবার (২৪ নভেম্বর) ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটলে জাহাজটির বেশ ক্ষয়ক্ষতি হয়। তবে কেউ হতাহত হয়নি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা