আন্তর্জাতিক

পাকিস্তানে বাস খাদে পড়ে ১২ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার থালিচির কাছে কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ঢাকা-১৭ আসনের ভোট চলছে

সোমবার (১৭ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পর্যটকদের বহনকারী একটি কোস্টার থালিচির কাছে কারাকোরাম হাইওয়ে থেকে ছিটকে পড়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। কোস্টারটি লাহোর থেকে গিলগিট যাচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন : দ. আফ্রিকায় আগুনে শত শত বাড়ি ধ্বংস

দেশটির কয়েকটি সূত্র জানায়, দ্রুতগতির কারণে ট্যুরিস্ট ওই কোস্টারটি রাস্তা থেকে ছিটকে পড়ে। নিহত পর্যটকদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

এদিকে রোববার দিয়ামের জেলার থালিচি এলাকায় কারাকোরাম হাইওয়েতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা