ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ক্ষমতা হস্তান্তরের ঘোষণা শেহবাজের

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসে মেয়াদ শেষ হওয়ার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন মুসলিম লীগ (নওয়াজে) বা পিএমএলএন সভাপতি শেহবাজ শরিফ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নারীসহ নিহত ৪

রোববার (১৬ জুলাই) লাহোরে সরকারি এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মেয়াদ শেষের আগেই ক্ষমতা হস্তান্তরের এই ঘোষণা দিয়েছেন তিনি।

২০১৮ সালের ১২ আগস্ট পাকিস্তানের তৎকালীন পিটিআই নেতৃত্বাধীন সরকারের অধীনে পাঁচ বছরের মেয়াদের সংসদের যাত্রা শুরু হয়েছিল। পিটিআইয়ের সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অধীনে সেই সংসদের মেয়াদ সম্পন্ন হতে যাচ্ছে আগামী মাসে।

শিয়ালকোটে দেওয়া বক্তৃতায় শেহবাজ শরিফ বলেছেন, ‘আমাদের সরকার আগামী মাসে তার মেয়াদ পূর্ণ করবে। আমরা আশা করছি, মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেব এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে।’

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩১

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী বলেন, আসন্ন সাধারণ নির্বাচনে সুযোগ পেলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতারা এবং দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে মানুষের ‘ভাগ্য পরিবর্তন’ করবেন।

তিনি আরো বলেন, তারা আসন্ন নির্বাচনে জনগণের ম্যান্ডেটকে মেনে নেবেন। তবে পিএমএল-এন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে পিটিআইয়ের চার বছরের কর্মকাণ্ডের তথ্য খতিয়ে দেখে দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : পদত্যাগ করছেন বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী

বড় ভাই নওয়াজ শরিফের রাষ্ট্র পরিচালনার গুণাবলীর প্রশংসা করার সময় দুঃখ প্রকাশ করে শেহবাজ শরিফ বলেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে আসা লোডশেডিংয়ের অবসান, তরুণদের মাঝে ল্যাপটপ বিতরণ ও ঋণ প্রদান, বিলিয়ন বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন এবং বিদ্যুৎ ও সড়ক অবকাঠামো প্রকল্প নির্মাণ করার পরও নওয়াজকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছিল।

তিনি বলেন, অন্যদিকে পিএমএল-এন নেতৃত্ব ও বিরোধীদের নিয়ে ইমরান খান ভীত ছিলেন। তিনি ভুয়া মামলা দিয়ে তাদের জেলে ঢোকাতে ব্যস্ত ছিলেন। পিটিআইয়ের প্রধান ইমরান খান পিএমএল-এন সরকারের নেওয়া ‘বৈপ্লবিক পদক্ষেপগুলো’ মেনে নিতে পারেননি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা