ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বন্যায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় টানা তিন দিনের প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে ভূমিধস, বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: পদত্যাগ করছেন বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী

শনিবার (১৫ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে।

পানি মধ্য উত্তর চুংচেং প্রদেশের একটি বাঁধকে প্লাবিত করেছে উল্লেখ করে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ১০ জন নিখোঁজ রয়েছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে সহায়তার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু।

আরও পড়ুন: দিল্লির সাথে স্থিতিশীল সম্পর্ক চায় বেইজিং

বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে গোয়েসান বাঁধ উপচে পড়া শুরু হওয়ার পরে প্রায় ছয় হাজার ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

বাঁধের কাছাকাছি কয়েকটি গ্রাম এবং এগুলোর সঙ্গে সংযোগকারী অনেক রাস্তা ডুবে গেছে। দেশের জাতীয় রেল অপারেটর কোরাইল সব ধীরগতির ট্রেন এবং কিছু বুলেট ট্রেনের যাত্রা বাতিল করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা