ফাইল ছবি
আন্তর্জাতিক

ব্রাজিলে ভবন ধসে নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকারে দেশ ব্রাজিলের পার্নাম্বুকো রাজ্যে আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাড়িয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

আরও পড়ুন : ক্রিমিয়ার নিয়ন্ত্রণ পাবে ইউক্রেন

রোববার (৯ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে, গত শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পার্নামবুকোর রাজধানী রেসিফের উপকণ্ঠে জাঙ্গা এলাকায় এই ভবন ধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

আরও পড়ুন : জিনপিংকে বাইডেনের হুশিয়ারি!

রয়টার্স বলছে, ভারী বৃষ্টির সময় অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়ে এবং ঘটনার সময় ভবনটির অনেক বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ভবন ধসের ঘটনায় তিনজন লোক বেঁচে যেতে সক্ষম হয়েছেন। পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা টুইটারে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা জানিয়েছেন উত্তর-পূর্ব ব্রাজিলের রেসিফে শহরের এ অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন । নিহতদের মধ্যে পাঁচ এবং আট বছর বয়সী দুই শিশুও রয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা