ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জিনপিংকে বাইডেনের হুশিয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, (চীনের প্রেসিডেন্ট) শি’ জিনপিংয়ের সঙ্গে সম্প্রতি আমার কথা হয়েছে। তাকে আমি বলেছি, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত ৬০০ মার্কিন কোম্পানি রাশিয়া থেকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম হয় বন্ধ করেছে, নয়তো বন্ধ করতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: বাস-ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

শুক্রবার (৭ জুলাই) মার্কিন বার্তাসংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, এর আগে একবার জিনপিং আমাকে বলেছিলেন যে আপনার দেশের অর্থনীতি অনেকাংশে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। আমি তাকে তার সেই বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে সতর্ক থাকতে বলেছি। এটা কোনো হুমকি ছিল না। আমি কোনো হুমকি দিই নি, কেবল আমার পর্যবেক্ষণ তুলে ধরেছি তার কাছে।

চীনের সঙ্গেও গত কয়েক বছর ধরে চরম তিক্ততা চলছে যুক্তরাষ্ট্রের। এই তিক্ততার মূল কারণ তাইওয়ান ইস্যু।

আরও পড়ুন: হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

সাক্ষাৎকারে সিএনএনের পক্ষ থেকে বাইডেনকে প্রশ্ন করা হয়— তিনি জিনপিংকে সাম্প্রতিক এই সতর্কবার্তা দেওয়ার চীনের প্রেসিডেন্টের মনোভাব কেমন ছিল। বাইডেন বলেন, তিনি শুনেছেন…কিন্তু কোনো মন্তব্য করেননি। আমার মনে হয় না, রাশিয়ার প্রতি তার টান কমেছে।

গত ৪ জুলাই এশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলো জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ছিল। ভৌগলিক বিচারে বিশ্বের বৃহত্তম এই আঞ্চলিক, অর্থনৈতিক ও নিরাপত্তা জোটের সম্মেলনে নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে অংশ নিয়েছেন ভ্লাদিমির পুতিন ও শি’ জিনপিং।

ভার্চুয়াল মাধ্যমে হওয়া এই সম্মেলন শেষে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন দুই নেতা।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ২৪১৫৮ হাজি

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের জেরে চীনের প্রেসিডেন্ট শি’ জিনপিংকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্ব চীনের অর্থনীতিতে বিপর্যয় বয়ে আনতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা