সংগৃহীত ছবি
জাতীয়

পাতালরেল খননে ভবন ধসের শঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছেন, পাতাল রেলের জন্য টানেল খননে সড়ক এবং আশেপাশের ভবন ধসের শঙ্কা নেই।

আরও পড়ুন: আজ ২ বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভবনা

সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানেল বোরিং মেশিনে (টিবিএম) রেলপথ নির্মাণের সুরঙ্গ খনন করা হবে। রাজধানীর ঢাকার মাটির গুণাগুণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থ প্রেসার ব্যালেন্সড (ইপিবি) টিবিএম ব্যবহার করা হবে সুরঙ্গ খননে। ইপিবি টিবিএমের সুবিধা হলো, মাটির যে স্তরের সুড়ঙ্গ খনন করা হবে, তাতে বিদ্যমান চাপের সমান ও বিপরীতমুখী চাপ প্রয়োগ করে খনন কাজ করা হবে। ফলে খনন কাজের সময় নির্মাণাধীন সুড়ঙ্গের আশেপাশের মাটিতে নতুন চাপ সৃষ্টি হবে না। এতে উপরিভাগের মাটি দেবে যাবার আশঙ্কা খুবই কম। সুড়ঙ্গ খননের সময় ভূপৃষ্ঠে সড়কের কোনো অংশ দেবে গেলে, তা ঠিকাদার ঠিক করে দেবেন।

রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯.৮৭ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের (এমআরটি-১) পুরোটা পাতালে নির্মিত হবে। এমআরটি-১ এর অপরাংশ হলো, পূর্বাচলের পিতলগঞ্জ থেকে নতুন বাজার। এ অংশের পিতলগঞ্জ থেকে জোয়ারসাহার পর্যন্ত রেললাইন বসবে উড়ালপথে। বর্তমানে যেভাবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

ডিএমটিসিএল জানিয়েছেন, টানেল খননের সময়ে এমআরটি-১ এ প্রকল্প এলাকার আশেপাশে উঁচু ভবনের ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা থাকবে। মাটি নরম হলেও, ঢাকায় পানির স্তর অনেক নীচে থাকায় তা টানেল নির্মাণের উপযোগী। যে এলাকায় টিবিএমের মাধ্যমে খনন চলবে, এর দুই পাশের ভবনের নিচে সেন্সর লাগানো হবে। কোথাও ধস বা ভবন দেবে যাওয়ার আশঙ্কা দেখা দিলে, সেন্সর তা আগাম জানাবে। তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপরও যদি কোনো স্থাপনার ক্ষতি হয়, তাহলে মেরামত করে দেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা