আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুলি-ছুরিকাঘাতে আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুলি, ছুরিকাঘাত এবং গাড়ির ধাক্কায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

সোমবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

সায়রাকাসের পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট ম্যাথু ম্যালিনোস্কি জানিয়েছেন, শহরের ডেভিস স্ট্রিটের ১০০ ব্লকে জড়ো হয়েছিলেন কয়েকশ তরুণ-তরুণী। রাত ১২টা ২২ মিনিটের দিকে ওই স্থানে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। সে সময় চারজন গুলিবিদ্ধ, ছয়জন ছুরিকাহত এবং তিনজন গাড়ির ধাক্কায় আহত হন।

আরও পড়ুন : শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারবদ্ধ

আহতদের মধ্যে তিনজন হলেন তরুণ। আর বাকি ১০ জন তরুণী। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে।

পুলিশের এ মুখপাত্র আরও জানায়, আহত সবার অবস্থা স্থিতিশীল এবং তাদের মধ্যে কারও মৃত্যুর শঙ্কা নেই। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ১৭, ২০ ও ২২ বছর বয়সী তিন তরুণী আর ২০ বছর বয়সী এক তরুণ।

আরও পড়ুন : দুই সিটিতে ভোটগ্রহণ চলছে

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে এখানে পার্টির জন্য জড়ো হয়েছিলেন এসব তরুণ-তরুণীরা।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে সেখানে একটি ঝগড়ার সূত্রপাত হয়। বিষয়টি তখনই মিমাংসা হয়ে যায়। কিন্তু এর ২০ মিনিট পর সেখানে গুলির শব্দ শোনা যায়।

আরও পড়ুন : দুই সিটিতে ভোটগ্রহণ চলছে

যে পার্টিতে এমন রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, সেটির কোনো অনুমতি ছিল না বলে জানিয়েছেন সায়রাকাসের পুলিশ প্রধান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা