ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরে একটি বাস সেতুর ওপর থেকে গভীর খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলি, হতাহত ৭

মঙ্গলবার (৩০ মে) সকালে এ তথ্য জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

এনডিটিভি জানায়, অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার সময় জম্মু-শ্রীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক।

আরও পড়ুন : ইতালিতে নৌকাডুবি, নিহত ৪

আনন্দবাজারের খবরে বলা হয়, মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই একটি দূরপাল্লার বাস কাটরার দিকে যাচ্ছিল। ওই বাসে চড়ে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে বাসটি যাওয়ার সময় ঘটে অঘটন। সেতুর উপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ছিটকে সেতু থেকে নীচে পড়লে এ দূর্ঘটনা ঘটে। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন : সংগ্রাম চালিয়ে যাবেন কেমাল

জম্মুর পুলিশ কর্মকর্তা চন্দন কোহিল বলেছেন, বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল, এটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিল। যারা মারা গেছেন তারা মূলত বিহারের বাসিন্দা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা