রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
আন্তর্জাতিক

এই জয় সাড়ে ৮ কোটি তুর্কির

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হয়ে আবারও টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আরও পড়ুন: বিশ্বে শান্তি নিশ্চিত করা কঠিন

তিনি বলেছেন, এই জয় সাড়ে আট কোটি তুর্কির। দেশের সব মানুষ নির্বাচনে জিতেছে। বিজয় নিশ্চিত হওয়ার পর তাৎক্ষনিকভাবে ইস্তানবুলে উপস্থিত সমর্থকদের উদ্যেশ্যে এরদোয়ান বলেন, আগামী পাঁচ বছরের জন্য তুরস্ক শাসনের দায়িত্ব আবারও আমাদের হাতে দেওয়ার জন্য দেশের প্রতিটি নাগরিককে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, ১৪ মে ও ২৮ মে’র ভোটে দেশের সাড়ে ৮ কোটি মানুষ জয়ী হয়েছে। আমি বলতে চাই, আমরা এমন জয় পেয়েছি যেখানে কেউ হারেনি। সুতরাং আজ তুর্কিরাই জয়ী হয়েছে।

এরদোগান আরও বলেন, জনগণের সমর্থনে আমরা প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা সম্পন্ন করেছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উৎসব উদযাপনের জন্য জনগণের জন্য তুরুস্কের জনগণকের ধন্যবাদ জানাই। আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের আস্থাবান থাকব, ঠিক যেভাবে আমরা ২১ বছর ধরে আস্থাবান আছি।

আরও পড়ুন: রুশ হামলায় পুড়ছে কিয়েভ

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়। এই ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনের দ্বিতীয় দফায় জিতে যান এরদোগান। তিনি পেয়েছেন ৫২ দশমিক ১৫ শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বী কিলিচদারওলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

নিয়ম অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রার্থীকে ৫০ শতাংশ ভোট পেতে হয়। ১৪ মে অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি বর্তমানে ক্ষমতাসীন রিসেপ তাইয়েপ এরদোয়ান। অল্পের জন্য তাঁর ভাগ্য ঝুলে যায়। প্রথম দফার নির্বাচনে তিনি পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। অন্যদিকে এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী রোববার পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা