রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
আন্তর্জাতিক

শুভেচ্ছায় ভাসছেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হয়ে আবারও টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট।

আরও পড়ুন: আবারও তুরস্কের মসনদে এরদোয়ান

আর এরপরই বিশ্ব নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এরদোয়ান। ২০ বছর ক্ষমতায় থাকার পর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাটিয়ে ওঠায় একের পর এক দেশ তাকে শুভেচ্ছা জানাচ্ছে। সোমবার (২৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) চেয়ারম্যান প্রেসিডেন্ট পদে এরদোয়ানের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আঙ্কারায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় ওয়াইএসকে প্রধান আহমেত ইয়েনার বলেন, দ্বিতীয় রাউন্ডের ভোটে এরদোয়ান বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন।

এখন পর্যন্ত ৯৯.৪৩ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে এবং সেই ফলাফল অনুসারে, তুরস্কের ক্ষমতাসীন এই প্রেসিডেন্ট ৫২.১৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২০ লাখেরও বেশি।

আরও পড়ুন: সীমান্তে সংঘর্ষ, নিহত ৫

৬৯ বছর বয়সী এরদোয়ান ২০০৩ সালে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে তুরস্কের ক্ষমতায় এসেছিলেন। সর্বশেষ এই নির্বাচনকে সামনে রেখে তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসারিত করার প্রতিশ্রুতির পাশাপাশি আরও উন্নয়নের রূপরেখো সামনে এনেছিল।

এদিকে নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলু বলেছেন: ‘দেশের জন্য যেসব সমস্যা অপেক্ষা করছে সেটি নিয়েই এখন আসলে আমি দুঃখ পাচ্ছি।’

এদিকে এরদোয়ানের জয়ের পর বিশ্বের বহু দেশ থেকে অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা