ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
নারীদের হিজাব পর্যবেক্ষণ

সিসি ক্যামেরা বসাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কোন নারী হিজাব না পরলে, তাকে শাস্তির আওতায় আনতে জনসমাগমপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসাচ্ছে ইরান। দেশটির সরকার নারীদের হিজাব পরা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে।

আরও পড়ুন : কঙ্গোয় সন্ত্রাসী হামলা, নিহত ২০

শনিবার (৯ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে তেহরান পুলিশ।

পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কারা হিজাব আইন লঙ্ঘন করেছেন, তা শনাক্তের পর প্রথমে তাদের এ জন্য কী পরিণতি ভোগ করতে হতে পারে, তা জানিয়ে মোবাইলে সতর্কতামূলক বার্তা পাঠানো হবে।

আরও পড়ুন : সশস্ত্র বন্দুক হামলায় নিহত বেড়ে ৭৪

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে তেহরানে মাহশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীকে হিজাব ঠিকমতো না পরার কারণে গ্রেফতার করে সে দেশের নৈতিক পুলিশ। পুলিশের হেফাজতে ৩ দিন কোমায় থাকার পর ঐ তরুণী মারা যান।

মাহশার মৃত্যুকে কেন্দ্র করে ইরান জুড়ে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। টানা কয়েক মাস ধরে চলা ঐ বিক্ষোভ দেশটির ক্ষমতাসীনদের ভীত কাঁপিয়ে দিয়েছিল।

আরও পড়ুন : সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

ঐ বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন মূলত নারীরা। তারা হিজাব পুড়িয়ে ও হিজাব না পরে বাইরে বের হয়ে মাহশার মৃত্যুর প্রতিবাদ জানিয়েছিলেন। বিক্ষোভ দমন করতে ইরান সরকার কঠোর পদক্ষেপ নেয়।

ফলে এক হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হন। সে সময় কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে বিচারের নামে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

খবর : আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা