আন্তর্জাতিক

ভারত আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা ভারত সফরে যাবেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার (৯ এপ্রিল) নয়াদিল্লি পৌঁছবেন তিনি। খবর এনডিটিভির।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসের প্রতি বিএনপির দুর্বলতা

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনার হামলা শুরুর পরে এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী ভারত সফরে আসছেন।

চার দিনের সফরে জাপারোভা ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কাওয়াত্রা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

জাপারোভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রের খবর, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ভারতের নৈতিক সমর্থন এবং মানবিক সহায়তাও চাইতে পারেন তিনি।

আরও পড়ুন : ইফতারের আয়োজন করলেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার এক মাস পরেই ভারত সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছিল তার। তাৎপর্যপূর্ণভাবে এখনও যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর জাতিসংঘে আনা কোনও প্রস্তাবই সমর্থন করেনি ভারত।

যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার ফোনে প্রধানমন্ত্রী মোদির কথা হয়েছে। যুদ্ধ থামানোর জন্য ভারতের সহায়তাও চেয়েছেন জেলেনস্কি।

আরও পড়ুন : নির্বাচনে সরকারি দল একটি পক্ষ

কিন্তু প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে রাশিয়ার নির্ভরতার কথা মাথায় রেখেই যুদ্ধ নিয়ে ভারসাম্যের কূটনীতিতেই সাউথ ব্লকে হাঁটবে নয়াদিল্লি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা