সংগৃহীত
আন্তর্জাতিক

উৎক্ষেপণের অপেক্ষায় বিশ্বের প্রথম থ্রিডি রকেট

আন্তর্জাতিক ডেস্ক : উৎক্ষেপণের অপেক্ষায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট তিরান-১।

শনিবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটির যাত্রা শুরু করার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের জাহাজে অজানা রোগ

জানা গেছে, গত মঙ্গলবার রকেটটির উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তাপমাত্রাজনিত সমস্যার কারণে শেষ মিনিটে এটির উৎক্ষেপণ স্থগতি করা হয়।

ক্যালিফোর্নিয়ার মহাকাশ স্টার্টআপ রিলেটিভিটি স্পেস স্যাটেলাইটকে কক্ষপথে রাখার জন্য এই থ্রিডি রকেট তৈরি করার হয়েছে। শনিবার বিকেলের দিকে এটি উৎক্ষেপণ করা হতে পারে।

তিরান-১ ব্লাস্টঅফের ৮ মিনিট পরে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছানোর জন্য সেট করা হয়েছে। মূলত তথ্য সংগ্রহ ও এটি কতটা টেকসই তা জানতেই এ ধরনের রকেট উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া অন্য রকেটের তুলনায় থ্রিডি রকেট কম খরচে তৈরি ও উড্ডয়ন করানো যায়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে মাখামাখি নয়

এদিকে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে জাপানের মহাকাশ অভিযান। মঙ্গলবার (৭ মার্চ) রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে, রকেটটির দ্বিতীয় ইঞ্জিন চালু হতে ব্যর্থ হওয়ায় মহাকাশেই এটি ধ্বংস করে দেয়া হয়।

জানা যায়, স্বল্পমূল্যের ইঞ্জিনের এ রকেটটি তৈরিতেও থ্রিডি প্রিন্টারে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল। দেশটির তাংশিমা মহাকাশ স্টেশন থেকে ১৮৭ ফুট লম্বা এইচ-থ্রি রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল।

আরও পড়ুন : ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদির শর্ত!

জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) জানায়, মঙ্গলবার রকেটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু ইঞ্জিনে ত্রুটির কারণে রকেটটি ধ্বংসের সিগন্যাল পাঠালে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা