ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে মাখামাখি নয়

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রাক্তন সোভিয়েত রাজ্যগুলো যদি যুক্তরাষ্ট্র-ইউরোপের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ট হওয়ার তৎপরতা চালায়, সেক্ষেত্রে সে তা বিপদ ডেকে আনবে।

আরও পড়ুন: চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

জর্জিয়ায় সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দিয়েছেন ল্যাভরভ। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্রের উদ্ভব হয়, সেসবের মধ্যে জর্জিয়া অন্যতম। গত টানা ৩ দিন ধরে বিক্ষোভ চলছে দেশটির রাজধানী তিবলিসিতে।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দেশের সংবিধান থেকে রাশিয়ার প্রতি সমর্থনসূচক ‘ফরেইনার্স এজেন্ট’ আইন বাতিল করতে হবে। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে মিত্রতা স্থাপন ও বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের ক্ষেত্রে এই আইনটি সবচেয়ে বড় বাধা সাবেক সোভিয়েত রাজ্যগুলোর সামনে।

শুক্রবার মস্কোতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন ল্যাভরভ।

আরও পড়ুন: নৌপুলিশের ওপর হামলা, আহত ১৬

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জর্জিয়া সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানকার অবস্থা হয়েছে ইউক্রেনের মতো। ২০১৪ সালে ইউক্রেনে এমন একটি আন্দোলনে সে সময়কার রুশপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।’

পশ্চিমাদের ইন্ধনেই জর্জিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে উল্লেখ করে ল্যাভরভ বলেন,‘আমি কেবল বলতে চাই, রাশিয়ান ফেডারেশনের সংলগ্ন যেসব দেশ আছে তাদেরকে অবশ্যই একটি সিদ্ধান্তে আসতে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য তারা কতখানি ঝুঁকি নিতে রাজি আছে— সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।’

‘কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতার ব্যাপারটি কারো খেয়ালখুশির ওপর নির্ভর করে না। এর সঙ্গে এই অঞ্চলের নিরাপত্তা ও স্বার্থ সরাসরি সংশ্লিষ্ট।’

প্রতিবেশী দেশ ইউক্রেনে গত এক বছর ধরে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর জোট ইইউতে ইউক্রেনের যোগদানের তৎপরতা ঘিরে সৃষ্ট টানাপোড়েনের জেরেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করতে নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: একরাতে অর্ধশতাধিক বিয়ে!

প্রসঙ্গত, গত বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা