ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
ত্বকের ক্যানসারের সচেতনতায়

পোশাকহীন ছবি তুললেন হাজারও মানুষ!

সান নিউজ ডেস্ক: বিশ্বে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হন। সাধারণ অস্ট্রেলিয়ানরা যেন নিয়মিত ত্বকের ক্যানসারের পরীক্ষা করান এ নিয়ে সচেতনতা তৈরি করতেই এবার নিজের পরিকল্পনা সাজান যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার স্পেনসার তিউনিক।

আরও পড়ুন: এশিয়ার শীর্ষ নারী উদ্যোক্তাদের তালিকায় ক্রিস্টি ক্যার

যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার স্পেনসার তিউনিক বিশ্বের অন্যান্য ফটোগ্রাফারদের চেয়ে পুরো আলাদা। তার ছবির আলাদা একটি বৈশিষ্ট্য আছে— তিনি তার ছবিগুলো তোলেন নগ্ন মানুষ দিয়ে। বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ছবি তোলেন তিনি।

এবার অস্ট্রেলিয়ায় ‘ত্বকের ক্যানসারের সচেতনতা’ নিয়ে নতুন কয়েকটি ছবি তুলেছেন এ মার্কিন ফটোগ্রাফার। ছবিটি তোলার জন্য তাকে সহযোগিতা করেছেন ২ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী। তারা সবাই নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। শনিবার বন্ডি সমুদ্র সৈকতে ছবিগুলো তোলা হয়।

আরও পড়ুন: সেনাদের মায়েদের সঙ্গে পুতিনের বৈঠক

শনিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিট থেকে বন্ডি সৈকতে আসা শুরু করেন স্বেচ্ছাসেবীরা। ত্বকের ক্যানসার নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান এতে সহযোগিতা করে। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নতুন ছবি তোলার পর বার্তাসংস্থা রয়টার্সকে স্পেনসার তিউনিক বলেছেন, ত্বকের ক্যানসার নিয়ে সচেতনতা তৈরিতে আমাদের সুযোগ তৈরি হয়েছিল। এখানে এসে আমার শিল্পকর্ম তৈরি করে আমি গর্বিত।

আরও পড়ুন: স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মার্কিন ফটোগ্রাফারের এ আয়োজনে যোগ দিয়েছিলেন ব্রুস ফ্রিসার নামে ৭৭ বছর বয়সী এক ব্যক্তি। বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেছেন, আমি আমার জীবনের অর্ধেক পার করেছি সূর্যের মধ্যে এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম। আমার শরীর থেকে ক্যান্সারের কিছু কোষ নির্মূল করা হয়েছিল। আমি ভেবেছিলাম এটি একটি ভালো উদ্যোগ। তাই যোগ দিলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা