আগাম নির্বাচনের দাবি : ফের লং মার্চে ইমরান খান
আন্তর্জাতিক
আগাম নির্বাচনের দাবি

ফের লং মার্চে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে আগাম নির্বাচনের দাবিতে ফের লং মার্চ শুরু করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ।

আরও পড়ুন : ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২

তবে হামলার হুমকি থাকা সত্ত্বেও এতে যোগ দিতে যাচ্ছেন দেশটির এই সাবেক প্রধানমন্ত্রী। রাওয়ালপিন্ডিতে দলটির নেতাকর্মীরা ইমরান খানের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে দ্য ডন।

সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন : ভারতকে সতর্ক করলেন ইমরান খান

এই পদক্ষেপ স্থগিত থাকলেও শনিবার (২৬ নভেম্বর) আবারও শুরু হয়েছে। তবে আবারও হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও আগেই এই লং মার্চে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক এই ক্রিকেট কিংবদন্তি।

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জানান, ইমরান খানের ওপর ফের হামলার আশঙ্কা রয়েছে। তবে এই শঙ্কা সত্ত্বেও রাওয়াল পিন্ডি পৌঁছাবেন তিনি।

আরও পড়ুন : অল্পের জন্য বেঁচে গেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এ বিষয়ে কয়েকদিন আগে নিজ বাসভবন থেকে বলেন, ‘আমি জানি আমার জীবন হুমকির মুখে। আরও একটি হামলা হতে পারে। তবে তা উপেক্ষা করে আমি রাওয়ালপিন্ডি যাবো।’

ইমরান খান বলেন, আমার পা খুব শিগগির ঠিক হবে না। তাই এই অবস্থায়ই আমি লং মার্চের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পিটিআই প্রধান পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বলেন, এ সম্পর্কিত কৌশল দ্রুত প্রকাশ করা হবে।

আরও পড়ুন : ইমরান খানের ওপর হামলা অগ্রহণযোগ্য

গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লং মার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন। এরপর লং মার্চ স্থগিত করা হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা