আন্তর্জাতিক

ভেঙে ফেলা হচ্ছে নয়ডার টুইন টাওয়ার

সান নিউজ ডেস্ক : ভারতের টুইন টাওয়ার খ্যাত উত্তর প্রদেশের নয়ডার সুপারটেক টুইন টাওয়ারটি, স্থানীয় সময় রোববার দুপুর আড়াইটায় বিস্ফোরকের সাহায্যে ভেঙে ফেলা হবে। প্রায় নয় বছর আইনি লড়াই শেষে এটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন আদালত। এগুলো ধ্বংস করতে ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে ভবনটি।

আরও পড়ুন: বিএনপি জোটে নেই জামায়াত

রবিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটা নাগাদ এই টুইন টাওয়ার ভেঙে ফেলা হবে। ৪০ তলা এই টুইন টাওয়ার তৈরি করতে দীর্ঘ সময় লাগলেও তা ভাঙ্গা হবে মাত্র ৯ সেকেন্ডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

‘সুপারটেক এমেরাল্ড কোর্ট ’ হাউজিং সোসাইটি মূলত অনুমোদিত ছিল, তখন বিল্ডিং প্ল্যানে ১৪ টাওয়ার এবং নয়টি তলা দেখানো হয়েছিল। তবে পরবর্তীতে পরিকল্পনাটি সংশোধন করা হয়েছিল এবং নির্মাতাকে প্রতিটি টাওয়ারে ৪০ তলা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। যে এলাকায় টাওয়ার তৈরি করা হয়েছিল, সেই জায়গাটিকে মূল পরিকল্পনা অনুযায়ী বাগান করার কথা ছিল।

এর পরিপ্রেক্ষিতে, সুপারটেক এমেরাল্ড কোর্ট সোসাইটির বাসিন্দারা ২০১২ সালে এলাহাবাদ হাইকোর্টে নির্মাণটি অবৈধ বলে মামিলা দয়ের করেন। আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন যে সুপারটেক গ্রুপ আরও ফ্ল্যাট বিক্রি করতে এবং তাদের লাভের মার্জিন বাড়ানোর জন্য নিয়ম লঙ্ঘন করেছে। তদনুসারে, ২০১৪ সালে, আদালত আদেশ দাখিলের তারিখ থেকে চার মাসের মধ্যে (নিজস্ব খরচে) টাওয়ারগুলি ভেঙে ফেলার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

এরপর মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপারটেক কতৃপক্ষ ও ফ্ল্যাট মালিকরা সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন জমা দিয়েছিলেন। দীর্ঘ বিচার কার্য শেষে গত বছর আগস্টে চূড়ান্ত রায়ে টাওয়ারগুলো ভেঙে ফেলার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট টাওয়ারগুলো ভাঙতে তিন মাস সময় দিলেও প্রযুক্তিগত জটিলতার কারণে এক বছর লেগে যায়। এডিফিস ইঞ্জিনিয়ারিং, দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের সাথে চুক্তি করেছে যারা তিন বছর আগে জোহানেসবার্গে একটি ব্যাংক ভবন ধ্বংসের অংশ ছিল।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার হচ্ছেন টুকু

নয়ডা টুইন টাওয়ারের প্রতিটি ভবন প্রাথমিকভাবে ৪০ তলা নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আদালতের বাধার কারণে সম্পূর্ণ নির্মাণ করা যায়নি। বর্তমানে দুটি টাওয়ারের মধ্যে অ্যাপেক্স ভবনে রয়েছে ৩২টি তলা। অন্যটির নাম সিয়ান টাওয়ার, যেটি ২৯ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছিলো। পরিকল্পনা অনুযায়ী ৯০০টি ফ্ল্যাট, যার দুই-তৃতীয়াংশ বুক করা বা বিক্রি করা হয়েছে। যে ফ্ল্যাটগুলো বিক্রি করা হয়েছে তাদের মালিককে সুদসহ ফেরত সমস্ত অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা