ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বিনিয়োগ করবে সৌদি আরব

সান নিউজ ডেস্ক: পাকিস্তানে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারিকে টেলিফোনে বিষয়টি জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বৃহস্পতিবার সৌদি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

বার্তা সংস্থাটি বলেছে, ‘পাকিস্তানের জনগণ ও অর্থনীতিকে সৌদি সহযোগিতা নিশ্চিত করতে দুই পবিত্র মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পাকিস্তানে ১০০ কোটি ডলার বিনিয়োগের নির্দেশ দিয়েছেন।’

সৌদি আরবের এই বিনিয়োগের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বিলওয়াল ভুট্টো বলেছেন, ‘পাকিস্তানে নজিরবিহীন বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি সম্পর্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি। তিনি সংহতি প্রকাশ করেছেন এবং সৌদি আরবের সম্ভাব্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।’

এর আগে বুধবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে পাকিস্তান প্রায় ৪০০ কোটি ডলার সহযোগিতা হিসেবে পেতে যাচ্ছে।

ভারপ্রাপ্ত গভর্নর মুর্তজা সাইদ জানিয়েছেন, কাতারের কাছ থেকে ২০০ কোটি ডলার, সৌদি আরবের কাছ থেকে ১০০ কোটি ডলার এবং সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ১০০ কোটি ডলার সহায়তা পেতে পারে পাকিস্তান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা