আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ হামলার ১৬তম দিনে নতুন করে তিন শহরে হামলায় তিনজন নিহত হয়েছেন। প্রথমবারের মতো বিস্ফোরণের কবলে পড়ে লুৎস্ক, দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহর। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের কয়েকটি শহরে বিমান হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠেছিল।

আরও পড়ুন: বুবলীর বৃহস্পতি তুঙ্গে

জানা গেছে, ইউক্রেনের পশ্চিম দিকের শহরগুলোতে এত দিন হামলা হয়নি। আর সে কারণে পূর্বাঞ্চলে যুদ্ধ পরিস্থিতি থেকে বাঁচতে সেখানকার অনেক লোকজন পশ্চিমের শহরগুলোকে নিরাপদ ভেবে সেখানে আশ্রয় নিচ্ছিল। তবে শুক্রবার থেকে হামলার কবলে পড়ল পশ্চিমাঞ্চলীয় শহরও।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১১ মার্চ) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্ক, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে বিস্ফোরণ হয়। এ ঘটনায় লুৎস্ক শহরে দুই ইউক্রেনীয় সেনা এবং দিনিপ্রোর নোভোকোদাৎস্কি এলাকায় একজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ (এসইএস) দিনিপ্রোতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, সকাল ৬টা ১০ মিনিটের দিকে শহরে তিনটি বিমান হামলা হয়। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলার আঘাত লাগে। বিমান হামলায় একটি জুতার কারখানাতেও আগুন ধরে যায়।

আরও পড়ুন: দাম বেশি নিলে কল করুন ১৬১২১-এ

অন্যদিকে, লুৎস্ক শহরের আঞ্চলিক প্রশাসনের প্রধান ইয়ুরি পোগুলিয়াকো বলেছেন, হামলায় দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শহরটির মেয়র স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করেছেন। শহরের একটি বিমানঘাঁটির কাছে এ বিস্ফোরণ হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

এক ফেসবুক পোস্টে লুৎস্ক শহরের মেয়র লিখেছেন, ‘সবাই নিরাপদ আশ্রয়ে থাকুন!’ কোনো ধরনের ছবি, ঠিকানা কিংবা অবস্থান প্রকাশ না করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা