পুতিনের অনুরোধে জরুরি বৈঠকে জাতিসংঘ
আন্তর্জাতিক

পুতিনের অনুরোধে জরুরি বৈঠকে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে রাশিয়া যে অভিযোগ তুলেছে, তা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হবে আজ ।

আরও পড়ুন:আমিরাতের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

শুক্রবার ( ১১ মার্চ ) ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অনুরোধে জরুরি বৈঠকে বসছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

অপরদিকে ইউক্রেনে রুশ হামলা আজ ১৬তম দিনে গড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ১০ মার্চ ) রাশিয়া অভিযোগ করে, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির কর্মসূচিতে অর্থায়ন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে রাশিয়ার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা উল্টো বলছে, মস্কোর অভিযোগ ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া সম্ভবত ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।

আরও পড়ুন:নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী করবে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এমন প্রেক্ষাপটে এ নিয়ে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায় রাশিয়া। নিরাপত্তা পরিষদ এই অনুরোধ গ্রহণ করে । বৈঠকের জন্য আজ সময় নির্ধারণ করা হয়।

আরও পড়ুন:জঙ্গি বিমান ভূপাতিত করেছে ইউক্রেন

পশ্চিমাদের ভাষ্য, ইউক্রেনে ভবিষ্যতে জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনাকে ‘ন্যায্যতা’ দিতে রাশিয়া এ নিয়ে এখন বানোয়াট অভিযোগ তুলেছে।

আরও পড়ুন:ট্রাকচাপায় নিহত সামান্তা

জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি পাল্টা অভিযোগ করেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে।

মস্কোর অনুরোধে নিরাপত্তা পরিষদের আয়োজিত বৈঠকের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে জাতিসঙ্ঘের মার্কিন মিশনের এক মুখপাত্র বলেন, রাশিয়া বিশ্বকে ধোঁকা দিতে চাইছে অথবা ভুয়া তথ্য ছড়ানোর মঞ্চ হিসেবে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতে চাচ্ছে।

আরও পড়ুন:দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, ক্রেমলিন ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করছে। কিয়েভে ভয়ংকর কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে মিথ্যা অজুহাত দিচ্ছে মস্কো।

আরও পড়ুন:সৈকতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বিষয়টি নিয়ে বলেন, মার্কিন জীবাণু অস্ত্র গবেষণাগার ও ইউক্রেনের রাসায়নিক অস্ত্র তৈরি নিয়ে রুশ দাবি অযৌক্তিক। রাশিয়া এখন এসব মিথ্যা দাবি করছে। আর মস্কোর এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা