জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
আন্তর্জাতিক

এবার রাশিয়াকে জাপানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: এবার জাপানও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে। এর আগে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা দিয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার সরকারি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। আল জাজিরা ও বিজনেস টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন।

কিশিদা বলেন, জাপানে জ্বালানির মজুত পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাই রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও জ্বালানি পরিস্থিতির ওপর তাৎক্ষণিক বড় ধরনের নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন: অস্থির তেলের বাজার

এ থেকে ধারণা করা হচ্ছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ রাখা নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, মস্কো ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাশিয়ার এ কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

সম্প্রতি পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। রুশ সংসদের উচ্চকক্ষ ‘ফেডারেল কাউন্সিল, পুতিনের এ আদেশে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমতি পেলেন প্রেসিডেন্ট পুতিন।

আরও পড়ুন: রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে সেনা মোতায়েন নিয়ে একটি রেজ্যুলেশন আহ্বান করা হয়। এটি সর্বসম্মতভাবে পাস হয়। ১৫৩ সিনেট সদস্য এতে সম্মতি প্রকাশ করেন।

এর প্রতিক্রিয়ায় রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা