ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আবারও এরদোগানের সঙ্গে বৈঠকে পুতিন

সান নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: শিশুদের করোনা টিকাদান শুরু

রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সেপ্টেম্বরেই উজবেকিস্তানের সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন পুতিন-এরদোগান। এক মাসের মধ্যে ফের এ দুইজন বৈঠক করতে যাচ্ছেন।

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, বৈঠকটি হবে কাজাখস্তানের রাজধানী আস্তানায়। পেসকোভ গতকাল সোমবার সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব নিরসনে তুরস্ক প্রস্তাব দিয়েছে রাশিয়া এবং পশ্চিমা প্রতিনিধিদের মধ্যে ইউক্রেনে যেন একটি বৈঠকের ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) পেসকোভ জানিয়েছেন, পুতিন-এরদোগানের বৈঠকে তুরস্কের এ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: দিতেই হবে ওয়াসা এমডির বেতন-ভাতার হিসাব

কাজাখস্তানের ইন্টারঅ্যাকশন এন্ড কনফিডেন্স-বিল্ডিং মেজার ইন এশিয়া (সিআইসিএ) সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে আলোচনা হবে।

এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে প্রথম থেকেই মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করার চেষ্টা করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তার চেষ্টাতেই তুরস্কে আলোচনায় বসেছিলেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা। তাছাড়া এরদোগানের প্রচেষ্টায় শস্য চুক্তিও হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা