হোয়াইট হাউজ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পর এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্ব ইউক্রেনের মস্কো সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দুই অঞ্চল ডোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং সেখানে সেনা পাঠানোর কারণে দেশটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট পুতিনের তীব্র সমালোচনা করেন। এ সময় ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপের তীব্র সমালোচনার পাশাপাশি দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু হয়ে গেছে। তাই আমি এর জবাবে নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছি। ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলে রুশ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রতিক্রিয়ায় এরই মধ্যে পশ্চিমা অর্থায়ন থেকে রাশিয়া সরকারকে বিচ্ছিন্ন করার ঘোষোণা দেওয়া হয়েছে।

বাইডেন বলেন, রাশিয়ার বড় দুটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং রাশিয়ান সোভেরিন ডেবটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন সরকার। নিষেধাজ্ঞার মধ্যে দেশটির সামরিক ব্যাংকও রয়েছে। ধনকুবের ও তাদের পরিবারের সদস্য এবং একাধিক রুশ কর্মকর্তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এ সিদ্ধন্তগুলো আমাদের পক্ষ থেকে নেওয়া প্রতিরক্ষামূলক পদক্ষেপ। আর রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনরকম ইচ্ছেও নেই আমাদের। প্রয়োজনে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন জো বাইডেন।

আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

এদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন তা হবে দ্রুত ও অত্যন্ত কঠোর।

সূত্র: সিবিএস নিউজ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা