আন্তর্জাতিক

কর্ণাটক এক শিক্ষার্থীর ভাইয়ের ওপর হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিয়ে বিতর্কের জেরে এক আন্দোলনকারী শিক্ষার্থী অভিযোগ করেছেন তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। কর্ণাটকে উদপি সরকারি কলেজের হাজরা শিফা নামে আন্দোলনকারী এক মুসলিম শিক্ষার্থী এমন অভিযোগ করেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে সাইফ নামে একজনের ওপর এ হামলা চালানো হয়। উদপির বন্দর এলাকা মালপেতে এ ঘটনা ঘটেছে।

অভিযোগকারী শিক্ষার্থীর দাবি, সোমবার রাত ৯টার দিকে উদপির বন্দর এলাকা মালপেতে বিসমিল্লাহ হোটেলের সামনে তার ভাই সাইফের ওপর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, হিজাবের পক্ষে আন্দোলন করায় তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। এক টুইট বার্তায় পুলিশকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন ওই শিক্ষার্থী।

উল্লেখ্য, সরকারি কলেজে মেয়েদের হিজাব পরে ক্লাসে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। তারপরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বিতর্ক শুরু হয়। ছাত্রীদের হিজাবের পাল্টা হিসাবে বেশ কয়েকটি জায়গায় ছাত্ররা গেরুয়া স্কার্ফ বা শাল গায়ে ক্লাসে আসে। বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে হিজাব বনাম গেরুয়া শাল বা স্কার্ফ নিয়ে বিরোধ দেখা দিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনীয়দের আশ্রয় দেবে পোল্যান্ড

কলেজ কর্তৃপক্ষের বলেন, ছাত্রীদের ড্রেস কোড মানতে হবে। কলেজের ড্রেস কোডে কোথাও হিজাব পরার কথা নেই। তাই তারা হিজাব পরতে পারবেন না। বিতর্কের জেরে কর্ণাটক সরকার তিনদিন রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও দেখা দিয়েছে তর্ক-বিতর্ক। এছাড়া বেঙ্গালুরুর স্কুল কলেজে ১৪৪ ধারা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করার নির্দেশ দিয়েছেন কর্নাটক হাই কোর্ট।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে মাণ্ড্যর প্রি-ইউনিভার্সিটি কলেজে উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে মুসকান খানের মুখোমুখি হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার ঝড় ওঠে। হিজাবের পক্ষে বিক্ষোভ হয়েছে দেশটির একাধিক রাজ্যে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।

আরও পড়ুন: কলাবাগানে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

শিক্ষার্থীদের আপাতত হিজাব বা যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। যতদিন এ বিষয়ে মামলা চলছে, ততদিন ধর্মীয় পোশাক পরে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা