রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
আন্তর্জাতিক

পশ্চিমারা অপপ্রচার চালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (১২ শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনের মধ্যে লাভরভ অভিযোগ করেছেন, রাশিয়া নিয়ে পশ্চিমারা ভয়ংকর অপপ্রচার চালাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে রুশ প্রতিমন্ত্রী আরও বলেছেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তার উদ্বেগ বিবেচনায় নেয়নি।

ইউক্রেনে অভিযানের পথে হাঁটছে মস্কো-কয়েক মাস যাবত এমন দাবি করে আসসে পশ্চিমা বিশ্ব। যদিও রাশিয়া বারবার বলছে, ইউক্রেনে তাদের হামলার কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন: মিয়ানমারে ৮১৪ বন্দিকে মুক্তি

সর্বশেষ শুক্রবার যুক্তরাষ্ট্রে শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযান যেকোনো সময়ে শুরু হতে পারে। এমন পরিস্থিতে মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগেরও আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্র আরও বলছে, রাশিয়ার হামলা আকাশ থেকে হামলার মধ্য দিয়ে শুরু হতে পারে। এতে বেসামরিক লোকজনের জীবন যেমন ঝুঁকির মুখে পড়বে, তেমনই ইউক্রেন ত্যাগ করা তখন কঠিন হয়ে পড়বে।

এর আগে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে ৫০ হাজার বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলা হলে কয়েক দিনেই রাজধানী কিয়েভের পতন ঘটবে। এবং লাখ লাখ লোক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে গোটা অঞ্চলজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এতে ইউরোপে নতুন করে শরণার্থী সংকট তৈরি হবে। ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে ১ লাখের মতো রুশ সেনা অবস্থান করছেন বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা