সংগৃহীত
আন্তর্জাতিক

জি-২০ তে যোগ দেবেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-২০ এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। তবে এবার এ সম্মেলনে ভার্চুয়ালিও যোগ দেবেন না তিনি।

আরও পড়ুন: পালটা হামলা শুরু ইউক্রেনের

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ২ দিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এমন কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এবার তার নেতৃত্বে সব কাজ হবে। তিনি এখন প্রতিবেশী দেশ বাংলাদেশ সফরে আছেন।

আরও পড়ুন: পেড্রো আসছেন না জি-২০ সম্মেলনে

এর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ৫ দেশের অর্থনৈতিক জোট ব্রিকস গ্রুপের শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেননি পুতিন। তার পরিবর্তে সের্গেই লাভরভ রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্য তিনি তখন ব্রিকস সম্মেলনে না গেলেও ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন। ঐ বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের সমালোচনা করেছিলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। যদিও ক্রেমলিন এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। যার ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেফতার হতে পারেন পুতিন।

আরও পড়ুন: মালিতে ভয়াবহ হামলা, নিহত ৬৪

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশ সফর কমিয়ে দিয়েছেন পুতিন। গত বছরের জুলাই মাসে ইরান ও ডিসেম্বরে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সংক্ষিপ্ত সফরসহ হাতেগোনা কয়েকটি বিদেশ সফর করেছেন তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা