ড. সৌম্য স্বামীনাথন
আন্তর্জাতিক

বিধিনিষেধ তুলে দেওয়া বোকামি : ডাব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতি ২ বছর অতিক্রম করেছে। এখনও জানা নেই, এর শেষ কবে ? এমন সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ ঘোষণা দিয়েছে, মহামারিকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। এই যুক্তিতে করোনা-বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক থাকতে বলছে সবাইকে। বিজ্ঞানী ও স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য আরো কঠিন সময় আসতে পারে বলেও জানিয়েছে এই সংস্থাটি।

ডাব্লিউএইচও-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, এখনো অনেক পথ হাঁটা বাকি। একটি মার্কিন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে করোনা অতিমারি নিয়ে চলমান রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন সৌম্য।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মন রাখতে, ভোট-ব্যাঙ্ক বাঁচাতে করোনা-বিধি শিথিল করে দিচ্ছে বহু দেশ। কিন্তু এখনই অতিমারি শেষ হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞেরা।

সৌম্য জানান, ‘আমার মনে হয় না, কেউ বলতে পারবেন কবে অতিমারি শেষ হবে। দয়া করে বলবেন না, অতিমারি শেষ হয়ে গেছে। সমস্ত করোনা-বিধি তুলে দেওয়া বোকামি হবে।

অন্তত ২০২২ সালের শেষ পর্যন্ত এই সব বিধি মেনে চলাই উচিত। যেকোনো জায়গায় নতুন ধরন তৈরি হতে পারে। একটু ভুল হলে আবার আমরা সেই গোড়ার জায়গায় চলে যাব। '

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এক-এক করে করোনা-বিধি তুলে দিচ্ছে। ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে মাস্ক পরার বিধিটাও উঠে যাবে।

মার্কিন যুক্তরাজ্যও জানিয়েছে, দু’সপ্তাহের মধ্যে পুরনো স্বাভাবিক জীবনে ফিরবে তারাও। এ ধরনের পদক্ষেপে মোটেই খুশি নয় ডব্লিউএইচও। কারণ যুক্তরাষ্ট্রে এখনো দৈনিক সংক্রমণ মাত্রাছাড়া।

২ হাজারের বেশি দৈনিক মৃত্যু হচ্ছে এখনো। বিশেষজ্ঞরা বারবার বলে আসছেন, যত বেশি সংক্রমণ ঘটবে, তত বেশি নতুন ধরন তৈরি হওয়ার আশঙ্কা। এর মধ্যেই করোনা-বিধি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে টিকার বৈষম্য নিয়ে উদ্বেগ রয়েই গেছে। যুক্তরাষ্ট্র যখন চতুর্থ ডোজ় দেওয়ার কথা ভাবতে শুরু করেছে, আফ্রিকা তখনও টিকার প্রশ্নে অন্ধকারে।

সৌম্য জানিয়েছেন, ৮৫ শতাংশ আফ্রিকান এখননো ১ম ডোজই পাননি। একে টিকাহীন, তার ওপরে করোনা পরীক্ষাও তেমন হচ্ছে না এই মহাদেশে। এই অবস্থায় নতুন ধরন তৈরির আশঙ্কা প্রবল।

তিনি আরও জানিয়েছেন, ধীরে ধীরে এ ভাইরাসের সঙ্গে বাঁচতেই শিখতে হবে মানুষকে। তবে তার আগে সাধারণ মানুষকে স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞান-শিক্ষা, এই দুই বিষয়েই সচেতন হতে হবে। সূত্র: আনন্দবাজার।

প্রসঙ্গত, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৮৬২ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৯৭৭ জনে।

মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৭৯ জনে। এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ কোটি ৮৬ লাখ ৮২ হাজার ৬৪৪ জন।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ১০৮৬২ মৃত্যু

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। ভাইরাসটি কয়েক মাসের মধ্যেই বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে যায়।

গত বছরের ১১ মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা