আন্তর্জাতিক

আসছে দোতলা ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একই সঙ্গে যাত্রী ও মালামাল বহন করার জন্য দোতলা ট্রেন চালুর পরিকল্পনা করেছে দেশটি। বিশেষ ওই ট্রেনের এক তলায় যাত্রী ও আরেক তলায় মালামাল বহন করার পরিকল্পনা করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া শনিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০টি কামরা বিশিষ্ট এ ধরনের দুইটি ট্রেন ভারতের রেল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়। দুটি ট্রেনের নির্মাণ খরচ ধরা হয়েছে ১৬০ কোটি রুপি।

এই ট্রেন দু’টি কোনো নির্দিষ্ট পথে নিয়মিত চলবে। যাত্রীদের পাশাপাশি পণ্যও নিয়মিত এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হবে। সেই হিসাবে ভারতের কোনো ট্রেন এই প্রথম টাইমটেবল মেনে পণ্য পরিবহণ করবে।

আরও পড়ুন: মিয়ানমারে ৮১৪ বন্দিকে মুক্তি

রেল সূত্রে জানা গেছে, নতুন ধরনের এই কামরার উপরতলায় ৭২ জন যাত্রী সফর করতে পারবেন। আর নিচ তলায় চার থেকে পাঁচ টন পণ্য পরিবহণ করা যাবে। এর ফলে পণ্য পরিবহণের পরিমাণও বাড়বে বলে দেশটির রেল কর্তৃপক্ষ ধারণা করছে।

এখন ভারতে ছয় জোড়া ডাবল ডেকার ট্রেন চলে। তবে যাত্রী না হওয়ায় অতীতে চালু হওয়া বেশ কয়েকটি ট্রেন এখন আর চালায় না রেল। হাওড়া থেকে ধানবাদ যাতায়াতের একটি ডাবল ডেকার ট্রেন ছিল। কিন্তু ২০১৫ সাল থেকেই সেটি বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, ট্রেনটি সে ভাবে জনপ্রিয় না হওয়াতেই রেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডাবল ডেকার যাত্রিবাহী ট্রেনে একটা সমস্যা রয়েছে। যাত্রীরা নীচের তলায় সফর করতে পছন্দ করেন না। কারণ, সেই তলটি প্লাটফর্মের কাছাকাছি হওয়ায় ধুলোর সমস্যা হয়। তবে নীচের তলায় এখন যদি পণ্য পরিবহন চালু হয় তবে সেই সমস্যা থাকবে না। রেলের এই উদ্যোগ লাভজনক এবং জনপ্রিয় হয়ে উঠতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা