আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৯ জানুয়ারি) একটি যাত্রীবোঝাই গাড়ি উল্টে গিয়ে সেটি সড়কের পাশে নিচু জায়গায় পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরে কাছে অবস্থিত ওই মহাসড়কে শনিবার এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কটি গুয়ানাজুয়াতো প্রদেশের সঙ্গে জালিসকো প্রদেশের সংযোগ করেছে। ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরেই সান জুয়ান দ্য লস রাগোস শহরের একটি ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে ধাকেন।

আরও পড়ুন: উদ্ধারকারীদেরও চাপা দিল বাস, মৃত্যু ৫

জালিসকো প্রদেশের জরুরি সেবা সংস্থা টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।

সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলে মোট ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। এছাড়া আহত এক ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান প্রাণ হারান।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা