আন্তর্জাতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করবে বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে আক্রমণ করা হলে তার দেশ মস্কোর পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। খবর পার্সটুডের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি বেলারুশে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে ১১ দিনব্যাপী যৌথমহড়া শুরু হবে। বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে অন্তত ২০ হাজার রুশ সৈন্য বেলারুশে প্রবেশ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্যাংক, সাঁজোয়া যান ও অন্যান্য ভারী রুশ সমরাস্ত্র বেলারুশে প্রবেশ করছে।

সম্প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তবে পাল্টা অভিযোগ করে রাশিয়া বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্ত্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।

এর আগে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো গত শুক্রবার বলেছিলেন, রাশিয়া আক্রান্ত হলে তার দেশ যুদ্ধে জড়াবে। তিনি আরও বলেন, আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ায় হামলা করলে বেলারুশে লাখ লাখ সেনা মোতায়েন করার সুযোগ দেওয়া হবে। তিনি সতর্ক করে আরো বলেন, সেরকম যুদ্ধে কেউ জয়লাভ করবে না বরং সবাই সবকিছু হারাবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা