সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে একটি হাসপাতালে হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনেএই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেছেন, ৪৫ মিনিটের ব্যবধানে চালানো দুটি হামলায় সেন্ট প্যানটেলিমন ক্লিনিকাল হাসপাতালে “লোটারিং যুদ্ধাস্ত্র” - বা আত্মঘাতী ড্রোন - আঘাত করে। ২য় দফায় হামলার পর অধিকাংশ প্রাণহানি ঘটেছে। মূলত ১ম দফায় হামলার পর জরুরি কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

সুমির আঞ্চলিক প্রশাসন শনিবার গভীর রাতে বলেছে, হামলায় ১০ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। হাসপাতালের সমস্ত রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সুমি সিটি কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হাসপাতাল ছাড়াও নয়টি উচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট থেকে সুমি শহর এবং আশপাশের অঞ্চলে এই ধরনের হামলায় ৩৩ জন বেসামরিক লোক নিহত এবং আরও ১৩২ জন আহত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা