ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতরা সরকার সমর্থিত বাহিনীর সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলের টিটিও শহর থেকে ১০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা ও রয়টার্স জানিয়েছে, নিহতরা বুরকিনা ফাসোর হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার্সের সদস্য। স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীদের নির্মূল করতে সরকার তাদের সহায়তা করছে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর হামলা মোকাবিলায় সংগ্রাম করছে বুরকিনা ফাসো সরকার। সশস্ত্র এ গোষ্ঠীদের বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস'র সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা