আন্তর্জাতিক

চাকরি ছাড়ছেন বিশ্বের ‘শীর্ষ ধনী’ ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সিইও’র পদ ছেড়ে ফুলটাইম ইনফ্লুয়েন্সার হতে চান বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তাই চাকরি ছাড়ার কথা ভাবছেন শীর্ষ ইলেক্ট্রিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও)।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ ডিসেম্বর) এক টুইটে ইলন মাস্ক তার অনুসারীদের কাছে জানতে চান, আমি চাকরি ছেড়ে ফুলটাইম ইনফ্লুয়েন্সার হওয়ার কথা ভাবছি। এ বিষয়ে আপনারা কী ভাবেন?

জানা গেছে, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক শুধু টেসলার নয়, রকেট কোম্পানি স্পেসএক্স, ব্রেইন-চিপ স্টার্টআপ নিউরালিংক এবং অবকাঠামো নির্মাণ কোম্পানি বোরিংয়েরও প্রতিষ্ঠাতা সিইও।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ২৬ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের চেয়ে তার সম্পদ অন্তত ৬ হাজার ৬০০ কোটি ডলার বেশি।

বিশ্বের শীর্ষ ধনী সত্যিই প্রাতিষ্ঠানিক কাজ ছেড়ে দিতে পারেন, এমন ধারণা করছেন অনেকে। অবশ্য গত জানুয়ারিতে এক কনফারেন্স কলে ইলন মাস্ক বলেছিলেন, তিনি আরও কয়েক বছর টেসলার সিইও থাকতে চান। তবে কাজের ব্যস্ততায় অবসর কম পাওয়া নিয়ে আক্ষেপও শোনা গিয়েছিল তার কণ্ঠে।

সেদিন ইলন মাস্ক বলেন, সপ্তাহে সাতদিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত দিন-রাত কাজ করার বদলে আমার হাতে যদি আরেকটু বেশি ফ্রি সময় থাকতো, তাহলে খুবই ভালো হতো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা