সংগৃহীত
বিনোদন

চলে গেলেন বলিউড অভিনেত্রী সীমা দেও

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী সীমা দেও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এ অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। বর্ষীয়ান এ নায়িকার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন তার ছেলে নির্মাতা অভিনয় দেও।

আরও পড়ুন: ৮ ব্যান্ড নিয়ে ‘দ্য স্কুল অব রক’

তিনি জানান, ‘ মা পরলোকের উদ্দেশে যাত্রা করেছেন। সুস্থই ছিলেন, তিনি আলঝাইমার্সে ভুগছিলেন। অন্য কোনো অসুস্থতা ছিল না তার।’ পূর্বে ২০২০ সালে টুইট করে মায়ের অসুস্থতা নিয়ে সকলকে তাঁর সুস্থতা কামনা করার অনুরোধ করেছিলেন তিনি।

‘আনন্দ’, ‘কোরা কাগজ’, ‘কৌশিশ’ এর মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন এ অভিনেত্রী। হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি ছবির জগতেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। বলিউডের প্রবীণ এ অভিনেত্রী রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মতো বহু বড় অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করেছেন।

আরও পড়ুন: শাহরুখের সিনেমায় ময়মনসিংহের সঞ্জীতা

গত বছরের ফেব্রুয়ারি মাসে বলিউডের জনপ্রিয় অভিনেতা রমেশ দেও মারা যান। স্ত্রী সীমা দেও বছর দেড়েকের মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। তাদের ২ পুত্রসন্তানও বলিউডে প্রতিষ্ঠিত। পরিচালক হিসেবে অভিনয় দেও খ্যাতি অর্জন করেছেন। অন্যদিকে নামকরা অভিনেতা অজিঙ্কা দেও। বলিপাড়ায় সীমা দেওয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা