কলকাতা হাইকোর্ট
আন্তর্জাতিক

বিয়ের প্রলোভনে সহবাস ধর্ষণ নয়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিয়ের প্রতিশ্রুতি বা প্রলোভন দেখিয়ে সহবাসের মামলায় এক যুবককে বেকসুর খালাস দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

মামলায় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মামলার পর্যবেক্ষণে জানান, প্রাপ্তবয়স্ক একজন নারীর সম্মতিতে সহবাস হয়েছে। এক্ষেত্রে আর যাই হোক ধর্ষণের অভিযোগ খাটে না।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, অভিযুক্ত সাদ্দাম হোসেনের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাস করেছিলেন তিনি। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাকে আর বিয়ে করতে রাজি হননি সাদ্দাম। থানায় অভিযোগ করেন ওই তরুণী। ধর্ষণের অভিযোগে মামলা করে তদন্ত নামে পুলিশ। ২০১৫ সালে সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করে ইসলামপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালত। তাকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা।

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বলেন, সহবাসে সম্মতি দেয়ার সময় অভিযোগকারিনী প্রাপ্তবয়স্ক ছিলেন। দুজনের সম্মতিতেই সহবাস হয়েছে। তা ছাড়া সাদ্দামের তাকে বিয়ে করার ইচ্ছাও ছিল। কিন্তু পরিবারের বাধায় তা সম্ভব হয়নি। তাই এক্ষেত্রে ধর্ষণের অভিযোগ খাটে না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা