আন্তর্জাতিক

গণতন্ত্রের বিপরীত রাজনীতি শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল সামিটে দেওয়া প্রথম বক্তব্যে মার্কিন গণতন্ত্রে দুর্বলতার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্বের ১১০টি দেশের প্রতিনিধিকে নিয়ে দুই দিনের আলোচনাটি শুরু হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) মার্কিন মিডিয়া ভয়েস অব আমেরিকা খবরটি জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, টেকসই ও উদ্বেগজনক বাধা বিপত্তির সামনে গণতন্ত্র শক্তিশালী করতে বিশ্বব্যাপী সর্বজনীন মানবাধিকার নিশ্চিত করা ও সেরাদের প্রয়োজন।

তার মতে, আমি শীর্ষ সম্মেলনটি করতে চেয়েছি এই কারণে যে আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রেও আমাদের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নবায়ন করার অব্যাহত প্রয়াস প্রয়োজন।

বাইডেন মনে করেন, গোটা বিশ্বেই এখন গণতন্ত্র সংকটে রয়েছে। বহু দেশে গণতন্ত্রের বিপরীত রাজনীতি শুরু হয়েছে। যে সব দেশে এখনো গণতন্ত্র রয়েছে, তাদের উচিৎ গণতন্ত্রকে রক্ষা করা এবং অন্যদের তাতে প্রভাবিত করার চেষ্টা করা।

মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণতন্ত্র হঠাৎ করে আসেনি। এটি আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল। আগামী প্রজন্মের কাছেও আমাদের এই গণতন্ত্রকে পৌঁছে দিতে হবে।

বিশ্লেষকদের মতে, এবারের সম্মেলনে রাষ্ট্রীয় প্রতিনিধি ছাড়াও নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের লোকজন অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, গণতান্ত্রিক নবায়নের জন্যে ইতিবাচক কর্মসূচি হাতে নেওয়া এবং যে সব স্থানে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে সেগুলো মোকাবিলার জন্যে সম্মিলিত পদক্ষেপ নেওয়া এই সম্মেলনের লক্ষ্য। যদিও সম্মেলনে এশিয়ার পরাশক্তি চীন ও ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়াসহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রিত দেশের তালিকা নিয়েও এবার বিতর্ক হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা