চীন
আন্তর্জাতিক

লাদাখে সেনা বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: ফের পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সেনা বাড়াচ্ছে চীন। শনিবার (২ অক্টোবর) লেহ্‌তে পৌঁছে এই মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ কুমার নারভানে।

তিনি বলেন, পুরো এলএসি জুড়েই নতুন করে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে। আমাদের কাছে যা উদ্বেগের বিষয়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশের এলএসিতেও চীনা সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান ভারতীয় সেনাপ্রধান। তবে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, পূর্ব লাদাখে সম্ভাব্য চীনা হামলা মোকাবিলায় ইতোমধ্যেই এম-৭৭৭ এবং কে-৯ বজ্র হাউইৎজার কামান মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিএই সংস্থার তৈরি ১৫৫ মিলিমিটার (৩৯ ক্যালিবার)-এর এম-৭৭৭ আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অন্যতম হাতিয়ার ছিল। বিশ্বে এটাই প্রথম ১৫৫ মিলিমিটার কামান, যার ওজন ৪,২১৮ কিলোগ্রামের কম। ফলে হেলিকপ্টারের সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায় মোতায়েন করা যায় সহজেই।

মিনিটে পাঁচ রাউন্ড গোলা ছোড়া যায় এম-৭৭৭ কামান থেকে। পাল্লা সর্বোচ্চ ৩০ কিলোমিটার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা